story

অন্তরালে অন্য আলো
মমিনুল আলম রাসেল
জগতে প্রতিটি বস্তু, ফুল কিংবা মানুষ সবাই তার নিজ নিজ আকার ধারণ করে রয়েছে। সৌন্দর্য অথবা অ–সৌন্দর্য মানব মনে সৃষ্ট। সৌন্দর্য বস্তুতে, ফুলে কিংবা মানুষে বিরাজ করে না। অতএব সেই সৌন্দর্যের অধিকারীও বস্তু, ফুল কিংবা মানুষ নয়। যে মানব মনে সৌন্দর্য সৃষ্ট হয়েছে ইহার অধিকারী সে।
বস্তুত মানব মন মানেই অনন্য ও স্বকীয়। সেখানে দৃশ্যমান ও অদৃশ্যমান সবকিছুর অবস্থানের ভিন্নতাও অনিবার্য। বহমান জীবনে যা কিছু ঘটে চলেছে তার অন্তরালে অন্য আলোয় অন্য কিছু বিশ্লেষণ করে চলেছে আমাদের মন। সে আলো কেউ ধরতে পারে, কেউ পারে না। এই পারা না পারার প্রতিচ্ছায়া উঠে এসেছে গল্পগুলোতে।
বইটি প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে কিনতে পারবেন। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে।

অবিনাশী কৈশোর দিন
কবি মমিনুল আলম রাসেল
পশ্চিম আকাশে রোদ পড়তে শুরু করেছে। আমি সাইকেলের ক্যারিয়ারের দু’পাশে পা দিয়ে বসে আমাদের ছায়া দীর্ঘতর হতে দেখতে লাগলাম। আমাদের সাথে সাথে আমাদের ছায়াটাও যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। কাঁচা রাস্তা প্রায় পুরোটা। এখানে-সেখানে ভেঙ্গেচুরে গর্ত হয়ে আছে। গর্তগুলো থেকে উঠতে আব্বাকে আরও জোড়ে প্যাডেল ঘোরাতে হচ্ছে।
আব্বা সে সময়টাতে একটু সামনের দিকে ঝুঁকে প্যাডেলে চাপ দিচ্ছিলেন। আমি আব্বার ছায়াটাকেও ঠিক একইভাবে জোরে জোরে প্যাডেলে চাপ দিতে দেখতে লাগলাম। হঠাৎ যেন মনে হতে লাগল, আব্বা তার সমস্ত শক্তি দিয়ে গর্তগুলো থেকে আমাকে উপরে তোলার চেষ্টা করছেন। একটার পর একটা গর্ত পড়ছে সামনে, আর প্রতিটি গর্ত থেকে একইভাবে আরও বেশি শক্তি লাগিয়ে আব্বা আমাকে সামনে নিয়ে যাচ্ছেন।
বইটি প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে কিনতে পারবেন। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে।