Poems

অশোক ফোটা গেরস্থালী

কবি মমিনুল আলম রাসেল

প্রেম ও প্রকৃতির কাব্যগাঁথা। যেন গাঁও গ্রামের সহজ সরল জীবন থেকে উঠে এসেছে এইমাত্র। প্রতিটি কাব্যে জুড়ে থাকা শব্দমালা, বর্ণনাগুলোও ঠিক সেই পথে আবর্তিত হয়েছে, কিছু ঘোর লাগা সময়ের সাথে, কিছু নিবেদন সমেত। তাই তো কবিতাগুলোয় বারবার ফিরে এসেছে অবোধ্য প্রেমের আকুলতা, নিমগ্ন হবার প্রার্থনা। 

‘একদিন বৃষ্টি হব তোর

কামিনীর গন্ধ মেখে ঘুমের ভেতর

বিবশ চোখের কোণে।

একদিন,

মুখ থুবড়ে পড়ে থাকব তোর মনে।’

– এই ব্যাকুলতায় যেন প্রতিটি কবিতা অনন্য হয়ে উঠেছে।

বইটি প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে কিনতে পারবেন। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে।

চৈত্র মাসের দিনগুলোতে

কবি মমিনুল আলম রাসেল

ফুল পাখি গান আর গায়েনের কাব্যগাঁথা। সাথে জুড়ে আছে শাশ্বত শুভ্র প্রেম ও প্রকৃতি। আছে বোশেখ আষাঢ় আর শ্রাবণের কথা। গাঁও গ্রামের নির্মল রূপ, বসন্তের ঝড়া পাতা, প্রজাপতি, জোছনাস্নাত রাত, জোনাকির জ্বলে ওঠার গল্প। আবার কখনও সখনও ঘুটঘুটে নিশুতি রাতের আঁধারে তার বাড়ির উঠোনে খেয়ালি হয়ে ওঠার কাব্য।

‘চৈত্র মাসের দিনগুলোতে

বিষম খাক সে আমার নামে’

বিরহ বিষন্ন সময়ে প্রেমিকার প্রতি এই স্নিগ্ধ মধুর অভিসম্পাত শৈশব আর কৈশোর দিন ফিরিয়ে আনবেই।

বইটি প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে কিনতে পারবেন। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে।

কাগজে লেখা কাব্যগাঁথা

কবি মমিনুল আলম রাসেল

“আজ বহুদিন তোমার পত্র পাই না।

সহস্র প্রশ্নরা ভিড় করেছে বুকে।

শেষবারেও একই কথা প্রশ্ন হবে,

’কেমন আছো তুমি?’

অশ্রুপাতে কুশল তোমার

জানিও এবার।”

তার পত্রের জন্য প্রতিক্ষা আর বিরহ-বিষণ্নতার এই কাতরতা নিছক কল্পকথা নয়। সেই উনিশ শত নব্বইয়ের দশকে, একেকটি পত্র যেন সুদূরের মেঘমালাকে টেনে আনতো মরুর বুকে। হাহাকার করে ওঠা তৃষ্ণার্ত প্রেমিক হৃদয়ে বয়ে যেত শ্রবণধারা। প্রেমের সে ব্যাকুলতার কথাই যেন ফুটে উঠেছে, সেই সময়গুলোতে লেখা প্রতিটি কবিতায়।

বইটি প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে কিনতে পারবেন। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে।

তথাপিও পত্র দিয়ো

কবি মমিনুল আলম রাসেল

“পত্র দিয়ো সই, লিখে দিয়ো বদনাম

জোছনা ফুটিলে উড়াইয়া দিয়ো এক জনমের দাম।

যাতনার বুক চিড়ে দেখে নিয়ো বিস্মৃত হাহাকার

যদি দীর্ঘশ্বাস ফুঁড়ে বুক জুড়ে, বলে দিয়ো কিছুটা তার।

অতঃপর, আসমানে ছুঁড়িয়া দিয়ো তারে 

মৃত্তিকায় গাথিয়া রাখিও একেবারে

তথাপিও

পত্র দিয়ো।”

শ্বাশত প্রেমের এই ব্যাকুলতা প্রবাহমান, যুগ-যুগান্তরের পথে। কাছে থাকবার প্রার্থনায় শিল্পীর তুলিতে যে নিখাদ চিত্র ফুটে, গল্পকারের গদ্যের অলিতে গলিতে যে হাহাকার ওঠে যুগলবন্দী হবার তাড়না, তেমনি কবির কাব্যের পড়তে পড়তে ফুটে উঠেছে প্রেম, ভালোবাসা আর স্নেহময়তার এক অপার বিস্ময়। পাঠক যেন আত্মবিস্মৃতের আড়ালে হঠাৎই নিজেকে খুঁজে পায়, প্রতিটি কবিতায়। 

বইটি প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে কিনতে পারবেন। এছাড়া রকমারি.কম থেকেও সংগ্রহ করা যাবে।

বন্ধুতা কবিতা বিতান

কবি লুৎফর আহম্মেদ লিটন

কবি রিয়াজুল হক সরকার

কবি মমিনুল আলম রাসেল

প্রতিটি সাহিত্যকর্ম সৃষ্টি হয় প্রকাশের জন্য, পাঠকের জন্য। হোক তা কবিতা, গল্প, স্মৃতিকথা অথবা হোক কোন প্রবন্ধ বা উপন্যাস, তার প্রকাশ চাই, পাখির পাখনার মতো ডালা মেলে উড়িবার আকাশ চাই। একেকটি বই বা সংকলন একজন কবির জন্য, লেখকের জন্য যেন সেই আকাশটি মেলে ধরে। ছাপার অক্ষরে তার সৃষ্টি ছুঁয়ে যায় পাঠকের হৃদয়। কখনো নাড়া দেয় আনন্দে, কখনো প্রেরণা যোগায়।

‘বন্ধুতা কবিতা বিতান’ তিন কবি বন্ধুর কবিতার সংকলন। যারা প্রত্যেকেই স্ব স্ব রচনাশৈলীতে অনন্য। সেই দৃষ্টিকোণ থেকে বইটি কবিতার অঙ্গনে একটি মাইলফলক হয়ে থাকবে। 

বইটি ‘গল্পকথা মৃধাবাড়ী’, লালমনিরহাট থেকে সংগ্রহ করা যাবে।

Scroll to Top